দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বর্তমান সরকার শ্রমজীবী মানুষের পাশে থাকা একটি সরকার বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (১ মে) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শ্রমমন্ত্রী বলেন, এবারের ঈদুল ফিতরের আগে শ্রমিকদের বেতন, বোনাস ও ছুটি সময়মতো নিশ্চিত করা হয়েছে। একই ধারাবাহিকতা ঈদুল আজহাতেও বজায় রাখতে আগে থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে, যাতে শ্রমিকরা সময়মতো বেতন ও বোনাস পান।
তিনি বলেন, সব শ্রমজীবী মানুষই দেশের প্রকৃত নায়ক। এবারের মে দিবসের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত’ যথার্থ। একজন শ্রমিক সুস্থ না থাকলে তার কাজ সঠিকভাবে সম্পন্ন হয় না, আর শ্রমিকের কাজ বন্ধ হলে দেশের উন্নয়নও থেমে যায়।
সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে শ্রমমন্ত্রী সবাইকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
এমএস/